আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নাইনাওয়া পুলিশ ইরাকের মোসুলে’র উত্তর-পশ্চিম অঞ্চল হতে ঐ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
নিরাপত্তা বিভাগের বিশ্বস্ত এক সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, ঐ তিন সন্ত্রাসী’র গোপন আস্তানার বিষয়ে পুলিশের নিকট বিদ্যমান তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, গ্রেপ্তারকৃত ৩ সন্ত্রাসীর মধ্যে সৌদি আরবের ১ নাগরিকও রয়েছে, যে অবৈধভাবে শুধুমাত্র একটি জাল পরিচয় পত্র নিয়ে নাইনাওয়া প্রদেশে প্রবেশ করেছে। এছাড়া তার নিকট হতে সাইলেন্সারধারী অস্ত্র, বিস্ফোরণ ঘটানোর জন্য বিস্ফোরক দ্রব্যপূর্ণ দু’টি বেল্টসহ আরো বেশ কিছু ভারী ও হাল্কা অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সকলকে নাইনাওয়া হাজতে রাখা হয়েছে।
উল্লেখ্য, এ নাগাদ উল্লেখযোগ্য সংখ্যক সৌদি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে যারা ইরাকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার ও সাজা পেয়েছে। এ সকল সন্ত্রাসীরা ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাকে হামলার সময় কিছু কিছু আরব দেশের সহযোগিতায় ইরাকে প্রবেশ করে বিভিন্ন সন্ত্রাসী দল ও আল-কায়েদার ব্যানারে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধকর্মে লিপ্ত হয়েছে।#